THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Thursday, July 19, 2012

হুমায়ূন আহমেদের অবস্থা আশঙ্কাজনক তবে স্থিতিশীল

http://khabor.com/2012/07/19/25230307.htm

হুমায়ূন আহমেদের অবস্থা আশঙ্কাজনক তবে স্থিতিশীল

নিউইয়র্ক, ১৯ জুলাই (বিডিএনএন২৪) : জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা আশঙ্কাজনক। তবে তিনি কোমায় নন। ফুসফুস ও পাকস্থলীতে সংক্রমণ রয়েছে। গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে গতকাল থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আজ জানিয়েছেন হুমায়ূন আহমেদের সফরসঙ্গী ও প্রকাশক মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম বলেন, শরীরের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়া এবং শ্বাস-প্রশ্বাসে কষ্টের কারণে তাকে আপাতত কৃত্রিম ব্যবস্থায় (ভেন্টিলেটরের মাধ্যমে) অক্সিজেন দিতে হচ্ছে। তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় রোগীর অবস্থা কোন দিকে মোড় নেবে, তা কেউ বলতে পারবে না।

মাজহারুল ইসলাম জানান, মাত্র ১০ দিনের মাথায় দুটি বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে হুমায়ূন আহমেদের। এর আগে কেমো থেরাপি নেওয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে তার। এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে সেরে ওঠার গতি বেশ মন্থর। এর বাইরে সংক্রমণের কারণে তিনি একেবারে দুর্বল হয়ে পড়েছেন। এ জন্য গভীর ঘুমের ওষুধ দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা আপাতত নেই।

মাজহারুল ইসলাম বলেন, এক কথায় বলা যায়, তার অবস্থা এখন স্থিতিশীল। তবে আইসিইউতে এভাবে কত দিন তাকে থাকতে হবে এটা নির্ভর করছে অবস্থা পরিবর্তনের ওপর। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...