THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Monday, February 11, 2013

জ্বালানি খরচ বাড়ায় ফের বাড়তে পারে রেল ভাড়া

জ্বালানি খরচ বাড়ায় ফের বাড়তে পারে রেল ভাড়া
নয়াদিল্লি: ফের যাত্রীভাড়া বাড়তে চলেছে রেলে৷ ডিজেল কেনায় ভর্তুকি উঠে যাওয়ায় ৩,৩০০ কোটি টাকা খরচ বেড়ে গিয়েছে রেলের৷ তাই ভাড়া বাড়িয়ে ওই অতিরিক্ত খরচ তুলতে চায় ভারতীয় রেল৷ রেলসূত্রে জানা গিয়েছে, সবক'টি শ্রেণিতেই যাত্রীভাড়া বাড়তে পারে এবং কিলোমিটার-প্রতি বেশ কয়েক পয়সা করেই৷ 

যাত্রী পরিবহণের ক্ষেত্রে বর্তমানে ২৫ হাজার কোটি টাকা লোকসানে চলছে রেল৷ পরিস্থিতি সামাল দিতে ২২ ডিসেম্বর ২১ শতাংশ হারে যাত্রীভাড়া বাড়ানো হয় ৬,৬০০ কোটি টাকা ক্ষতি কমাতে৷ কিন্ত্ত ডিজেলের দাম লিটারে ১০.৮০ টাকা বেড়ে যাওয়ায় রেলের খরচ বছরে ৩,৩০০ কোটি টাকা বেড়ে গিয়েছে৷ 

এ মাসের ২৬ তারিখেই রেল বাজেট পেশ৷ তখন ট্রেনের প্যান্ট্রি কার থেকে দেওয়া খাবারের দাম বাড়ানো হতে পারে৷ সে ক্ষেত্রে ভাড়া বাড়বে রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো সেই সব ট্রেনের টিকিটের যেখানে যাত্রীভাড়ার মধ্যেই খাবারের দাম ধরা থাকে৷ 

কয়েকদিন আগে এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভাড়া বাড়ানোর বিষয়টি অস্বীকার করেননি রেলমন্ত্রী পবনকুমার বনশল৷ তিনি বলেন, 'আর কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে (রেলে ভাড়া বৃদ্ধি) আমাদের অবস্থান নির্ধারণ করতে হবে৷ আমরা বিষয়টি নিয়ে কাজ করছি৷' রেলের আর্থিক ক্ষতি এড়ানো নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বনশল৷ 

বছরে ১৮ হাজার কোটি টাকা আয় বাড়ানোর জন্য গত বছর ৭ মার্চ পণ্য পরিবহণে ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল৷ কিন্ত্ত এবার পণ্য ভাড়া বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করতে হচ্ছে রেলকে৷ রেলের এক আধিকারিক বলেন, 'পণ্যের ভাড়া বাড়ানো অবশ্যই একটা উপায়, তবে প্রতিযোগিতার বাজার থেকে আমরা ছিটকে যেতে চাই না৷' রেলে কম খরচে পণ্য পরিবহণ করা যায়৷ তা সত্ত্বেও মোট পণ্য পরিবণের মাত্র ৩৬ শতাংশ রেলের দখলে রয়েছে, যদিও চিন ও আমেরিকায় রেলে মোট পণ্যের ৫০ শতাংশেরও বেশি পরিবহণ করা হয়৷ 

ডিজেলের দাম বেড়ে যাওয়া ও বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য ২০১৩-১৪ অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রক থেকে ৩৮ হাজার কোটি টাকা চেয়েছে রেল মন্ত্রক৷ চলতি অর্থবর্ষে ২৪ হাজার কোটি টাকা পেয়েছে রেল৷ এক রেল আধিকারিকের কথায়, 'নতুন লাইন পাতা, স্টেশনের উন্নয়ন ও মাঝপথে থাকা প্রকল্পগুলির জন্য টাকা দরকার৷ ভাড়া বাড়ানো একটি উপায়৷ পরিবহণে ভাড়া ও মাশুল বাড়ানোর পাশাপাশি আমরা অন্য উপায়গুলিও খতিয়ে দেখছি৷' এখন রেলের হাতে ৪৩ হাজার হেক্টর ফাঁকা জমি রয়েছে৷ সেই জমিগুলিকেই বাণিজ্যিক ভাবে ব্যবহারের কথা ভাবছে রেল৷ দশ বছর পরে চলতি অর্থবর্ষে একাধিক রেলমন্ত্রী ভাড়া বাড়ালেও এই জমি ব্যবহারের কথা কোনও রেলমন্ত্রীই ভাবেননি৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...