THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA INDIA AGAINST ITS OWN INDIGENOUS PEOPLES

PalahBiswas On Unique Identity No1.mpg

Monday, February 11, 2013

অজানা আতঙ্কে থমথমে কাশ্মীর

অজানা আতঙ্কে থমথমে কাশ্মীর
গণ্ডোগোলের আশঙ্কায় দলে দলে কাশ্মীর উপত্যকা ছাড়ছেন পর্যটকরা। রবিবার। --পিটিআই
শ্রীনগর: কারফিউয়ে থমথমে উপত্যকার জনজীবন৷ উত্তেজনার চোরা স্রোতটাও পরিষ্কার৷ বারামুল্লা জেলার ওয়াটারগাম এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক৷ আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ঘটনা৷ তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাত্‍ করেই গুলি চালাতে শুরু করে পুলিশ৷ গুলিতে আহত হন ওই দুই যুবক৷ তাঁদের প্রথমে বারামুল্লা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে পাঠানো হয় শ্রীনগরের একটি হাসপাতালে৷ আরও দু'দিন কারফিউ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ ১১ ফেব্রুয়ারি মকবুল ভাটের মৃত্যু দিন৷ ওই দিন উপত্যকায় অশান্তি ছড়াতে পারে৷ সেই আশঙ্কায় থেকেই দু'দিন কারফিউ জারি রাখার সিদ্ধান্ত প্রশাসনের৷

রবিবার দ্বিতীয় দিনে কারফিউয়ে বেশ কিছু কড়াকড়ি করে প্রশাসন৷ চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিনও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ এবং আধা সামরিক বাহিনী৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে৷ সীমান্ত লাগোয়া দুই জেলা পুঞ্চ এবং রাজৌরিতেও বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে৷

এখনও পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩৬ জন৷ এঁদের মধ্যে ২৩জন পুলিশকর্মী৷ রবিবারও পুরো উপত্যকায় বন্ধ ছিল মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা৷ স্থানীয় কেবল চ্যানেলগুলির সম্প্রচারও হয়নি৷ মেলেনি খবরের কাগজও৷ শনিবার আফজলের ফাঁসির পরই উপত্যকায় বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবাগুলি৷ রবিবারও প্ররোচনামূলক কোনও খবর সম্প্রচার না করার জন্য সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷

এ দিকে সরবজিতের ফাঁসি নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাক প্রশাসনকে অনুরোধ করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক৷ শনিবার আফজল গুরুর ফাঁসির পরই পাকিস্তানে দাবি উঠেছিল, খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানো হোক সরবজিত্‍ -কে৷ রবিবার ইসলামাবাদে আফজলের মৃত্যুতে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মালিক জানান, 'আমি জানি কিছু মানুষ চাইছেন সরবজিত্‍ -কে ফাঁসি দেওয়া হোক৷ আমি তাঁদের কাছে এ ধরনের দাবি থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি৷ এ নিয়ে হঠকারি সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে অনুরোধও জানিয়েছি আমি৷'

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...